জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন কালাই একাদশ

জয়পুরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-10T23:41:06+06:00
2026-10-10T23:41:06+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন কালাই একাদশ
জয়পুরহাট প্রতিনিধি
⏲ ১১:৪১ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা ফুটবল একাদশ। ফাইনালে টাইব্রেকারে জয়পুরহাট উপজেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।

আজ জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালাই উপজেলা ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলজার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার রায়সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত