রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

2026-10-11T10:12:20+06:00
2026-10-11T10:12:20+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: শেহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:১২ এএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

তিনি আরও বলেন, এ ধরনের সহিংসতা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান তিনি।

সৌদি আরবের প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করে শেহবাজ শরিফ বলেন, সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের প্রতি পাকিস্তানের ‘অটল সংহতি’ রয়েছে।

তিনি আরও বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা জোট এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি পাকিস্তানের অঙ্গীকার অব্যাহত থাকবে।

জ/শা

  বিষয়:   সৌদি  বিমানবন্দর  হুথি হামলা  শেহবাজ শরিফ 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত