জয়পুরহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন তিন শতাধিক মানুষ

জয়পুরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-10T23:55:04+06:00
2026-10-10T23:55:04+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জয়পুরহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন তিন শতাধিক মানুষ
জয়পুরহাট প্রতিনিধি
⏲ ১১:৫৫ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকবর্তিকা’র উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সংগঠনটির প্রধান উপদেষ্টা ও শিরট্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুস সবুর শাহের সভাপতিত্বে ক্যাম্পে চিকিৎসাসেবা দেন জেনারেল সার্জারি, গাইনি ও অবস বিষয়ে চিকিৎসক ডা. সরদার রফিকুল ইসলাম রুবেল।

এ সময় সংগঠনটির সভাপতি জিহাদ, সম্পাদক আজিজুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্যাম্পে কয়তাহার গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত