গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফাঁসির দাবিসংবলিত পোস্টার লাগানোর সময় লিটন মন্ডল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। লিটন মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পোস্টারটিতে ‘জয় বাংলা’, ‘আল্লাহ সর্বশক্তিমান’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’ লেখা ছিল।
পোস্টারটিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজনের ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী চিত্র ব্যবহার করা হয়েছে। পোস্টারের নিচে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা রয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, আটক লিটন মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ/উ