সন্ধ্যায় বসছে বিএনপির সংসদীয় দলের সভা

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

2026-10-11T09:55:43+06:00
2026-10-11T10:17:53+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
সন্ধ্যায় বসছে বিএনপির সংসদীয় দলের সভা
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:৫৫ এএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার ভাষ্য অনুযায়ী, সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক থেকে দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই এ সভা আহ্বান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে।

জ/শা


  বিষয়:   বিএনপি  সংসদীয় দলের সভা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত