ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেন মমতা ব্যানার্জি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। পুলিশ তাঁদের ধর্নাস্থল থেকে সরে যেতে এবং কর্মসূচি প্রত্যাহার করতে বলে। তবে পুলিশের নির্দেশের পরও ধর্না চালিয়ে যান মমতা ব্যানার্জি ও তৃণমূলের অন্য নেতারা। পরে তাঁদের আটক করে পুলিশ।
জ/উ