মির্জা ফখরুলকে কাতার আমিরের অভিনন্দন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-23T18:48:23+06:00
2026-08-23T18:48:23+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
মির্জা ফখরুলকে কাতার আমিরের অভিনন্দন
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৪৮ পিএম | ২৩ আগস্ট, ২০২৬ | রোববার
মির্জা ফখরুলকে কাতার আমিরের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

শনিবার (২২ আগস্ট) কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান থেকে পাঠানো এক বার্তায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়।

বার্তায় কাতারের আমির বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণে তাকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন তিনি।

বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার ও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন কাতারের আমির।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর রোববার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যায়। পরে বঙ্গভবন লেনে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

জ/শা


  বিষয়:   রাষ্ট্রপতি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত