টেস্ট ক্রিকেটে সুখবর পেল বাংলাদেশ, র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে টাইগাররা

খেলাধুলা

অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও শেষটা ভালো হয়নি টাইগারদের। ম্যাকাইয়ে দু’দিনেই ইনিংস ও ৫১ রানে টেস্ট হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ডারউইনে দাপট দেখিয়ে ইতিহাস গড়া জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। এতেই আইসিসি থেকে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ।

2026-08-23T17:21:16+06:00
2026-08-23T17:21:16+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
টেস্ট ক্রিকেটে সুখবর পেল বাংলাদেশ, র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে টাইগাররা
⏲ ৫:২১ পিএম | ২৩ আগস্ট, ২০২৬ | রোববার
টেস্ট ক্রিকেটে সুখবর পেল বাংলাদেশ, র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে টাইগাররা
অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও শেষটা ভালো হয়নি টাইগারদের। ম্যাকাইয়ে দু’দিনেই ইনিংস ও ৫১ রানে টেস্ট হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ডারউইনে দাপট দেখিয়ে ইতিহাস গড়া জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। এতেই আইসিসি থেকে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। 

আজ রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্ট শেষ হতেই আইসিসি তাদের দলীয় টেস্ট র‍্যাংকিং হালনাগাদ করেছে। যেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠেছে ষষ্ঠ স্থানে। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে যেতে পারেনি টাইগাররা। এর আগে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সপ্তম। বর্তমানে লাল-সবুজের প্রতিনিধিদের রেটিং পয়েন্ট ৭৮।

বাংলাদেশ ছয়ে ওঠায় অবনতি হয়েছে সেই তিন দলের। একধাপ অবনতির পর যথাক্রমে সাতে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নয় নম্বরে নেমে গেছে।

পুরুষ ক্রিকেটের টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান করছে– অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। মূলত নম্বর ওয়ান অজিদের ডারউইন টেস্টে ৯ উইকেটে হারানোর পুরস্কারই পেল বাংলাদেশ। ম্যাকাই টেস্টে জিততে পারলে রেটিং পয়েন্টে তারা আরও এগিয়ে যেতে পারত।


জ/বা


  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  আইসিসি  বাংলাদেশ  অস্ট্রেলিয়া 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত