লামা (বান্দরবান) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-22T17:28:30+06:00
2026-08-22T17:28:30+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
জেলা পরিষদে লামার প্রতিনিধি না থাকায় বিক্ষোভ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:২৮ পিএম 
নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য না রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে লামা উপজেলা চত্বরে ‘সংখ্যালঘু লামাবাসী’র ব্যানারে সর্বস্তরের জনগণ এ কর্মসূচি পালন করেন। উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি লামা বাজার চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আবদুল করিম, সমাজকর্মী ও সাংবাদিক নজরুল ইসলাম এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী এম রহুল আমিন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘বৈষম্য যেখানে, প্রতিবাদ সেখানে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

বক্তারা বলেন, বান্দরবান জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লামার মতো জনবহুল উপজেলা থেকে কোনো প্রতিনিধি না রাখা বৈষম্যমূলক। লামার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও জনস্বাস্থ্যের বিভিন্ন কার্যক্রমে জেলা পরিষদের ভূমিকা থাকায় পরিষদে উপজেলার একজন প্রতিনিধি থাকা প্রয়োজন।

তাদের দাবি, বান্দরবান জেলার সবচেয়ে জনবহুল উপজেলা হিসেবে লামাকে জেলা পরিষদে প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। লামা থেকে কোনো সদস্য না রাখার সিদ্ধান্ত স্থানীয় জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তারা উল্লেখ করেন।

অবিলম্বে লামা উপজেলা থেকে একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]