লামা (বান্দরবান) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-22T17:20:42+06:00
2026-08-22T17:20:42+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
বান্দরবানের লামায় ভীমরুলের কামড়ে বৃদ্ধা মহিলার মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:২০ পিএম 
বান্দরবানের লামা উপজেলায় ভীমরুলের কামড়ে জান্নাত আরা (৭৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত জান্নাত আরা লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রোডপাড়ার বাসিন্দা। তিনি মৃত আমিরুজ্জামানের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাতি শওকত হোসেন রাহাত জানান, শুক্রবার সকালে বাড়ির পেছনে হাঁটতে বের হলে হঠাৎ ভীমরুলের আক্রমণের শিকার হন তার নানী। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসাপত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়।

রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কফিল উদ্দীন বলেন, “ভীমরুলের কামড়ে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়ে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া ও অ্যানাফাইল্যাক্সিসের মতো জটিলতা দেখা দিতে পারে। কামড়ের পর অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]