আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নিবেন মির্জা ফখরুল

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ভোটগ্রহণ শেষে নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানান।

2026-08-20T18:15:44+06:00
2026-08-20T18:16:13+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নিবেন মির্জা ফখরুল
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:১৫ পিএম | ২০ আগস্ট, ২০২৬ | বৃহস্পতিবার
আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ নিবেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ভোটগ্রহণ শেষে নির্বাচিত রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানান। 

গতকাল বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি শপথ অনুষ্ঠানের সময়সূচি জানান।  

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী নিয়ে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে। এর আগে টানা কয়েকবার রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছিল।


জ/বা


  বিষয়:   জাতীয়  রাষ্ট্রপতি  মির্জা ফখরুল  বঙ্গভবন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত