২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

2026-10-29T11:12:06+06:00
2026-10-29T11:12:06+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
অর্থনীতি ডেস্ক
⏲ ১১:১২ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়।

জ/শা


  বিষয়:   স্বর্ণ  বাজুস 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত