টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ঢাকা-উত্তরবঙ্গ রুটে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চলাচল আধাঘণ্টার মধ্যে স্বাভাবিক হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হয়।
এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করে। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সচল করার উদ্যোগ নেওয়া হলে প্রায় আধাঘণ্টার মধ্যে রেললাইনটি ট্রেন চলাচলের উপযোগী হয়। এরপর ঢাকা-উত্তরবঙ্গ রুটে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জ/উ