রৌমারীতে কৃষি খাতের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-19T15:44:35+06:00
2026-08-19T15:44:35+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রৌমারীতে কৃষি খাতের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
⏲ ৩:৪৪ পিএম | ১৯ আগস্ট, ২০২৬ | বুধবার
রৌমারীতে কৃষি খাতের উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।

২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কংগ্রেসটি অনুষ্ঠিত হয়। এতে কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির বিষয়গুলো গুরত্ব পায়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় এবং ডিএই’র অতিরিক্ত উপপরিচালক (শস্য) মেহেদী হাসান ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আব্দুস সামাদ খান, উপজেলা জামায়াতের আমির হায়দার আলী ও উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জ প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মো: মাহবুবুল আলম বসুনিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো: একরামুল হক পাটওয়ারী। কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। 




Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত