বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-18T13:49:21+06:00
2026-08-18T13:49:21+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
সমুদ্রতটে অপু বিশ্বাস, ছবিতে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম 
ঘুরতে ভালোবাসেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কাজের ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় বের করে কখনো পাহাড়, কখনো সমুদ্র কিংবা প্রকৃতির অন্য কোনো নৈসর্গিক জায়গায় সময় কাটান তিনি। সেই মুহূর্তগুলো ছবি ও ভিডিওর মাধ্যমে ভক্তদের সঙ্গেও ভাগ করে নেন।

সাম্প্রতিক সময়ে সিনেমার শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। সেখানে কাজের ফাঁকে পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে। তবে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার নতুন কয়েকটি ছবি ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।

ছবিগুলোতে সমুদ্রতটের আবহে দেখা গেছে এই অভিনেত্রীকে। গায়ে হালকা রোদের ছোঁয়া, মাথায় ক্যাপ, চোখে রোদচশমা এবং পরনে স্লিভলেস কালো ক্যাজুয়াল টপ-সব মিলিয়ে ভিন্ন এক লুকে ধরা দিয়েছেন তিনি। খোলা চুল ও হালকা হাসিতে বেশ সাবলীলভাবেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অপু।

তবে ছবিগুলো ঠিক কোথা থেকে তোলা, তা প্রকাশ করেননি অভিনেত্রী। বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হওয়ার কারণ, বর্তমানে তিনি নেপালে অবস্থান করছেন। অথচ নেপালে কোনো সমুদ্রসৈকত নেই।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘কখনো প্রকৃতিকেও সবসময় তোমার দরকার হবে। শুভ সকাল।’

সকালে প্রকাশ করা অপু বিশ্বাসের স্টাইলিশ লুকের ছবিগুলো দ্রুতই ভক্তদের নজরে আসে। পোস্টের মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। পাশাপাশি প্রিয় অভিনেত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসাও প্রকাশ করছেন অনেকে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]