দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা দেন তিনি। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি প্রতিনিধিদল রয়েছে। এতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। সফর শেষে ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
জ/উ