জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-09T13:23:34+06:00
2026-08-09T13:23:34+06:00
রবিবার, ৯ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ৯ আগস্ট ২০২৬
রাজনীতি
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলের প্রার্থী মনোনয়ন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:২৩ পিএম 
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী হিসেবে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় ঐক্য। আজ রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ১১ দল সর্বসম্মতিক্রমে অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতেই তাকে প্রার্থী করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও বিগত সরকারের পথেই হাঁটছে। এরই মধ্যে বর্তমান সরকার সাংবিধানিক বিভিন্ন সংকট তৈরি করেছে বলে দাবি করেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করায় ১১ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অলি আহমদ। তিনি বলেন, ‘জাতিকে কথা দিচ্ছি, প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সঙ্গে ও জনগণের সঙ্গে বেইমানি করব না। সর্বদা দেশের স্বার্থ বিবেচনায় কাজ করব।’

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে ২০ আগস্ট। ওই দিন জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। এরই মধ্যে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]