কালকিনিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ

মাদারীপুর, প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-08T15:36:02+06:00
2026-08-08T15:36:02+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কালকিনিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ
মাদারীপুর, প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৩৬ পিএম 
কালকিনিতে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ
মাদারীপুরের কালকিনি উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। ​শনিবার (৮ আগস্ট) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রার্থীরা কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন এর অপসারণ ও সেচ্ছাচারিতামূলক নিয়োগ বাতিল করে পুনঃ নিয়োগ পরীক্ষার দাবী জানান। ​নিয়োগ প্রত্যাশীদের দাবি, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতা ভিত্তিতে হয়নি। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের আশ্রয় নিয়েছেন ইউএনও সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান তারা।

সিডিখান ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব খান মোঃ সাদমান সাকিব বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। তা না হলে আগামীকাল ইউএনও কার্যালয় ঘেরাও সহ আরো কঠোর আন্দোলন করা হবে।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফিন জানান, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়েছে। এখানে কোন জালিয়াতি হয়নি। এছাড়া তিনি আরো জানান, নিয়োগের ক্ষেত্রে কে আওয়ামী লীগ আর কে বিএনপি এগুলো যাচাই করা হয়নি।

বিক্ষোভ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শিকার মঙ্গল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন মিয়া, পূর্ব এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক প্রার্থী তানভীর হাসান নাহিদ সহ অন্যান্যরা। 





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]