কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট এসপ্রিয়েলার শপথ, কঠোর পদক্ষেপের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-08T11:29:05+06:00
2026-08-08T11:29:05+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট এসপ্রিয়েলার শপথ, কঠোর পদক্ষেপের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:২৯ এএম | ৮ আগস্ট, ২০২৬ | শনিবার
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট এসপ্রিয়েলার শপথ, কঠোর পদক্ষেপের ঘোষণা
কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ৪৮ বছর বয়সী ডানপন্থি আইনজীবী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। শপথের পরপরই সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, সরকারি ব্যয় ৪০ শতাংশ পর্যন্ত কমানো এবং দেশের তেল ও গ্যাস শিল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) কলম্বিয়ার অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কালিতে এসপ্রিয়েলার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথের পর দেওয়া বক্তব্যে নতুন প্রেসিডেন্ট বলেন, দেশের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো কৌশলের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমি নিরলসভাবে মাদক-সন্ত্রাসবাদকে পরাজিত করতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।’

সমর্থকদের কাছে ‘এল টিগ্রে’ বা ‘বাঘ’ নামে পরিচিত দে লা এসপ্রিয়েলা কলম্বিয়ার রাজনীতিতে তুলনামূলকভাবে নতুন মুখ। আইনজীবী ও ব্যবসায়ী হিসেবে তিনি নিজের সম্পদ ও পরিচিতি গড়ে তুলেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের সময় নিজের অর্থেই নির্বাচনি প্রচারণার ব্যয় পরিচালনা করেছিলেন এসপ্রিয়েলা। শপথের পর তার দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান, সরকারি ব্যয় কমানো এবং তেল ও গ্যাস খাতকে পুনরুজ্জীবিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত