বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-06T13:54:45+06:00
2026-08-06T13:54:45+06:00
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ৮ আগস্ট ২০২৬
বিনোদন
সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মৌসুমী মৌ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:৫৪ পিএম 
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। গতকাল বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে শো শেষে ফেরার পথে একটি পিকআপের ধাক্কায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় তিনি বুকে, হাতে ও পায়ে আঘাত পেয়েছেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করে মৌসুমী মৌ লেখেন, ‘আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি।’ তিনি জানান, দুর্ঘটনার সময় গাড়ির বাম পাশ থেকে ডান দিকে ছিটকে পড়েন। তবে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তার গাড়ির পেছনে মোটরসাইকেলে থাকা মেকআপ আর্টিস্টও অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তার দাবি, দুর্ঘটনার পরিস্থিতি ভিন্ন হলে আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

পিকআপচালকের আচরণ নিয়েও অভিযোগ করেন মৌসুমী মৌ। তার ভাষ্য অনুযায়ী, চালকের গাড়ির ব্রেক ঠিক ছিল না এবং তার আচরণ সন্দেহজনক মনে হয়েছে। তবে এ বিষয়ে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। চালকের মালিক নাকি জানিয়েছেন, ওই ব্যক্তির গাড়ি চালানোর কথা ছিল না-এ দাবিও পোস্টে উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনাটি কোথায় ঘটেছে, সে বিষয়ে মৌসুমী মৌ বিস্তারিত জানাননি। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।

জ/উ






Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]