ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)- এর সদস্য ও দৈনিক খবর সংযোগ এর বিশেষ প্রতিনিধি আবু হেনা রাসেল স্মরনে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হযেছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ৩ টায় ২৪/ডি, তোপখানা রোড সেগুনবাগিচায় ডিজেসি কার্যালয়ে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিজেসি সভাপতি ইকরামুল কবীর টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজেসির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
শোকসভায় উপস্থিত সকলে আবু হেনা রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আবু হেনা রাসেলের বর্নাঢ্য সাংবাদিক জীবন নিয়ে আলোচনা করেন।
আবু হেনা রাসেলের সাংবাদিকতার স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন, ডিজেসির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, খায়রুজ্জামান কামাল, ডিজেসির৷ সিনিয়ার সহসভাপতি শাজাহান স্বপন, সহ সভাপতি হালিম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আলী তালুকদার, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাবু, প্রয়াত আবু হেনা রাসেলের জামাতা মুসা বিন মুস্তাফিজ।
এসময় উপস্থিত ছিলেন- ডিজেসির সদস্য সোহেল রানা, ইউসুফ হাওলাদার দিপু, রাজিব চৌধুরী, সুজন খান ও সেলিম সহ ডিজেসির সদস্যবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
জ/বা