জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-03T09:15:37+06:00
2026-08-03T09:15:37+06:00
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিক্ষা
জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা প্রতিমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:১৫ এএম 
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষ, বিশেষ করে তরুণদের সাহস, ঐক্য ও আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। তিনি বলেন, এ আন্দোলনে সরকারি ও বেসরকারি উভয় ধারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকে আরও ব্যাপকতা ও শক্তি দিয়েছে।

গতকাল রোববার (২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে এমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্বে নয়; বরং বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে সফলতার দিকে এগিয়েছে। দেশের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা পরিবর্তনের শক্তি হলেও তাদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তাই শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রাথমিক স্তর থেকেই মূল্যবোধভিত্তিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা জোরদারে কাজ করছে বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন ও ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

জ/উ






Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]