কুড়িগ্রাম প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-01T08:18:38+06:00
2026-08-01T08:18:38+06:00
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
চিকিৎসক-জনবল সংকটে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, দুর্ভোগে রোগীরা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:১৮ এএম 
চিকিৎসক, জনবল, ওষুধ ও অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ নানা সংকটে দীর্ঘদিন ধরে সেবা কার্যক্রম পরিচালনা করছে কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের রংপুর বা বেসরকারি ক্লিনিকে পাঠাতে হচ্ছে, ফলে জেলার দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় কয়েকগুণ বেড়ে যাচ্ছে।

জানা গেছে, রোগীর চাপ বিবেচনায় ২০১৭ সালে ১০০ শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। পরে প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে আটতলা নতুন ভবন নির্মাণ করা হলেও নকশাগত ত্রুটির কারণে সেটি এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। গুরুতর রোগী স্থানান্তরের জন্য ভবনে র‍্যাম্প নেই এবং লিফটও স্থাপন করা হয়নি।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় ভবনের কাঁচ ভেঙে পড়া ও টাইলস খসে যাওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। এতে রোগী, স্বজন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতালের অনুমোদিত ১৭৭ জন চিকিৎসকের পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৯ জন। অন্যদিকে, বিভিন্ন ক্যাটাগরির ৩৮৮টি পদের মধ্যে ২৩১টি শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে জরুরি বিভাগ ও বহির্বিভাগে অধিকাংশ রোগীকে সেবা দিচ্ছেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো)। রোগীদের অভিযোগ, অধিকাংশ চিকিৎসাসেবার জন্য তাদের ওপরই নির্ভর করতে হচ্ছে।


বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের রংপুর অথবা বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে, যা চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিচ্ছে। ভর্তি রোগীদের অভিযোগ, অনেক সময় ২৪ ঘণ্টায় একবারও চিকিৎসকের সাক্ষাৎ মেলে না। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের সংকটও রয়েছে বলে তারা জানান।

শুধু চিকিৎসক নয়, সেবার অন্যান্য ক্ষেত্রেও রয়েছে নানা সীমাবদ্ধতা। প্রায় ২০ বছর পুরোনো একটি অ্যাম্বুলেন্স দিয়েই রোগী পরিবহন করা হচ্ছে। মাঝপথে সেটি বিকল হলে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, নিয়োগপ্রাপ্ত অনেক চিকিৎসক উচ্চশিক্ষার জন্য বদলি বা ছাড়পত্র নিয়ে অন্যত্র চলে যাওয়ায় চিকিৎসক সংকট আরও বেড়েছে।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের প্রায় ২৫ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান নির্ভরতার কেন্দ্র কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]