বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-26T17:48:15+06:00
2026-07-26T17:48:15+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিনোদন
রোদ-মেহেদির ছোঁয়ায় মুগ্ধতা ছড়ালেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৪৮ পিএম 
নান্দনিক মেহেদির নকশা আর সকালের রোদের কোমল আলোয় নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা পরীমণি। আজ রবিবার সকালে নিজের ফেসবুক পেজে ক্লোজ-আপ তিনটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে শুধু একটি শব্দই লিখেছেন-‘সানশাইন’।

ছবিতে শান্ত অভিব্যক্তি ও স্বাভাবিক সাজে দেখা যায় পরীমণিকে। হাতে নজরকাড়া মেহেদির নকশা এবং কমলা-খয়েরি রঙের পোশাক তার লুকে যোগ করেছে ভিন্ন মাত্রা। সূর্যের কোমল আলোয় তোলা ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।


ছবিগুলো পোস্ট করার অল্প সময়ের মধ্যেই ভক্ত-অনুরাগীদের ব্যাপক সাড়া মেলে। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার হাতে আঁকা মেহেদির নকশা নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

বর্তমানে অভিনয়ের তুলনায় ব্যক্তিগত জীবন ও সন্তানদের সময় দিতেই বেশি মনোযোগী পরীমণি। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। এবারও তার ‘সানশাইন’ পোস্টটি অনুরাগীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জ/উ





  বিষয়:   চিত্রনায়িকা  পরীমণি  নান্দনিক  মেহেদি  নকশা  কোমল  অভিব্যক্তি  স্বাভাবিক  সাজ 



Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]