নিরাপত্তা ঘাটতিতে কুয়াকাটা সৈকতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

কুয়াকাটা প্রতিনিধি

ভ্রমণ

2026-07-24T12:29:24+06:00
2026-07-24T12:29:24+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ভ্রমণ
নিরাপত্তা ঘাটতিতে কুয়াকাটা সৈকতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:২৯ পিএম 
নিরাপত্তা ঘাটতিতে কুয়াকাটা সৈকতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পর্যাপ্ত লাইফগার্ড, আধুনিক উদ্ধার সরঞ্জাম, সতর্কীকরণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সেবার সীমাবদ্ধতার কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা ও পর্যটকরা।

সরকারি ছুটি, সাপ্তাহিক অবকাশ ও উৎসবের সময় সৈকতে পর্যটকের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেলেও নিরাপত্তা ব্যবস্থার অনুপাতে উন্নয়ন হয়নি বলে সংশ্লিষ্টদের দাবি। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যাপ্ত সতর্কীকরণ সাইনবোর্ড ও নিরাপত্তা নির্দেশনার অভাব রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, জোয়ারের সময় অনেক পর্যটক গভীর পানিতে নেমে পড়লেও তাদের সতর্ক করা কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত লাইফগার্ড ও প্রয়োজনীয় সরঞ্জাম সবসময় পাওয়া যায় না। এ কারণে অনেক সময় স্থানীয় ফটোগ্রাফার, মোটরসাইকেল গাইড ও স্পিডবোটচালকেরা মানবিক কারণে উদ্ধারকাজে এগিয়ে আসেন। তবে এ ধরনের কাজে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ বা সরঞ্জাম নেই বলেও তারা জানিয়েছেন।

এদিকে সৈকতসংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়াদানের সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে পর্যাপ্ত লাইফগার্ড, আধুনিক উদ্ধার সরঞ্জাম, সতর্কীকরণ ব্যবস্থা, তথ্যকেন্দ্র এবং নিয়মিত নিরাপত্তা তদারকি নিশ্চিত করা প্রয়োজন।

অন্যদিকে, টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসান জানান, পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও তিনি জানান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]