যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি, জোরদার জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-23T09:42:06+06:00
2026-07-23T09:42:06+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি, জোরদার জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৪২ এএম 
যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি, জোরদার জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা
যুক্তরাষ্ট্র ও সৌদি আরব একটি ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির ভিত্তি স্থাপিত হলো। এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ চুক্তিটিকে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতার অংশ হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, এর ফলে সৌদি আরবের পারমাণবিক জ্বালানি কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ নথি এখনো প্রকাশ করা হয়নি।

পারমাণবিক সহযোগিতা চুক্তির পাশাপাশি দুই দেশ একটি পৃথক দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ভাষ্য অনুযায়ী, এই দুটি চুক্তি আগামী কয়েক দশকজুড়ে বহু বিলিয়ন ডলারের অংশীদারিত্বের আইনি ভিত্তি তৈরি করবে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার হবে।

সৌদি সরকার জানিয়েছে, নতুন এই চুক্তি দুই দেশের বিদ্যমান জ্বালানি সহযোগিতারই সম্প্রসারিত রূপ। গত বছরের নভেম্বরে সৌদি যুবরাজের ওয়াশিংটন সফরের পর থেকেই এ বিষয়ে আলোচনা এগিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবিষ্যতে এই চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হতে পারে। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হলেও এটি পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহারযোগ্য হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এই চুক্তির ঘোষণা এসেছে। সৌদি আরবে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটি ইতোমধ্যে ইরান-সমর্থিত হামলার ঝুঁকিতে রয়েছে। এছাড়া, দুই দিন আগে ইয়েমেনভিত্তিক ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]