বিনোদন ডেস্ক

বিনোদন

2026-07-15T16:11:00+06:00
2026-07-15T16:11:00+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’: গুজবকারীদের সতর্ক করলেন শবনম ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:১১ পিএম 
অভিনয়জীবনের দীর্ঘ ১৪ বছরে কখনো কোনো ধরনের অশালীন বা আপত্তিকর প্রস্তাব পাননি বলে দাবি করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু হয়। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের পরামর্শে স্নাতক সম্পন্ন না করা পর্যন্ত নিয়মিত অভিনয় করেননি।

তিনি বলেন, ২০১৫ সালে স্নাতক শেষ করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন। পরে করোনাভাইরাস পরিস্থিতি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে ওজন বেড়ে যাওয়ায় অভিনয় থেকে বিরতি নেন। এ সময়ে স্নাতকোত্তর সম্পন্ন করে একটি চাকরিতেও যোগ দেন।

স্ট্যাটাসে শবনম ফারিয়া দাবি করেন, দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে কেউ তাকে সরাসরি বা ইঙ্গিতে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহসও পায়নি। তার মতে, একজন মানুষ অন্যকে যতটুকু সুযোগ দেন, অন্যরা ততটুকুই তার কাছে পৌঁছাতে পারে। মিডিয়ার অধিকাংশ মানুষ তাকে স্নেহ করেন বলেও উল্লেখ করেন তিনি।

কাজের বিষয়ে তিনি জানান, সবসময় পরিচালকের মাধ্যমেই কাজ করেন এবং কোনো প্রযোজকের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজের বিষয়ে যোগাযোগ করেন না। পরিচালকের প্রয়োজন হলে তারাই যোগাযোগ করেন।

দেশের পরিচালক-প্রযোজকদের নিয়ে প্রচলিত নানা ধারণারও সমালোচনা করে শবনম ফারিয়া বলেন, তাদের ব্যক্তিগত পার্টি আয়োজনের মতো সময় বা সুযোগ খুবই সীমিত।

তাকে নিয়ে কেউ মিথ্যা বা আপত্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে প্রমাণ প্রকাশের পাশাপাশি প্রয়োজন হলে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানান এই অভিনেত্রী।

স্ট্যাটাসের শেষাংশে গুজব রটনাকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, “ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই।” তার দাবি, তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর জন্য ভুল মানুষকে বেছে নেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]