আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-13T17:33:35+06:00
2026-07-13T17:33:35+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৩৩ পিএম 
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ এবং বর্তমানে ঋণের নীতিমালা ঠিক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে ঢাকায় সফররত আইএমএফ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে। তবে দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রয়োজন বিবেচনায় সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি যে দায়িত্ব রয়েছে, আইএমএফ সেটিকে সম্মান করে।

অর্থমন্ত্রী জানান, দেশের পুঁজিবাজার ও কর-জিডিপি অনুপাত বৃদ্ধিসহ অর্থনীতির কয়েকটি সূচকে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। তবে এসব ক্ষেত্রে আরও উন্নতির ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

তিনি বলেন, আগামী অক্টোবরে, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে। সেখানে অংশ নেবেন তিনি। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]