নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

2026-07-08T22:39:23+06:00
2026-07-08T22:39:23+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অন্যান্য
বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর ও ঢাকা জেলা শাখা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৩৯ পিএম 
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগর ও ঢাকা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, টি এম শওকত আলী মস্তোফা এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃআলা আমিন ও বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা জেলা শাখার কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক পিন্টু শেখ ও সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান ও  বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় আইন উপদেষ্টা এডভোকেট আব্দুল বাশিত ভূঁইয়া আরো উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা জেলা এবং ঢাকা মহানগরের সাংগঠনিক দায়িত্ববান সাংবাদিকবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনিযুক্ত সভাপতি দায়িত্ব প্রদান করায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সহযোগিতায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর হিসেবে গড়ে তোলার জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।





Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]