মেসি-এমবাপ্পেকে এবার টেক্কা দিলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-07-06T17:34:08+06:00
2026-07-06T17:34:08+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
মেসি-এমবাপ্পেকে এবার টেক্কা দিলেন হালান্ড
স্পোর্টস ডেস্ক
⏲ ৫:৩৪ পিএম | ৬ জুলাই, ২০২৬ | সোমবার
মেসি-এমবাপ্পেকে এবার টেক্কা দিলেন হালান্ড
বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে শুরু হয়েছে টান টান উত্তেজনা। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যে চলা লড়াইয়ে এবার যোগ দিলেন আর্লিং হালান্ড। এক গোলে পিছিয়ে তাদের ধাওয়া করছেন হ্যারি কেইনও।

শেষ ষোলোর ম্যাচে রোববার দিবাগত রাতে ব্রাজিলকে বিদায় করে দেয় নরওয়ে। ২-১ গোলের জয়ে দলের হয়ে দুটি গোলই করেন হালান্ড। এ নিয়ে আসরে তার গোল হলো ৭টি। সমান সংখ্যক গোল মেসি ও এমবাপ্পেরও।

দিনের পরের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ৩-২ ব্যাবধানের জয়ে দলের হয়ে পেনাল্টি থেকে একটি গোল করেন কেইন। আসরে ইংলিশ স্ট্রাইকারের ষষ্ঠ গোল এটি। 

দলের জয়ে এদিন জোড়া গোল করেন জুড বেলিংহাম। আসরে তার গোল হলো ৪টি। সমান সংখ্যক গোল আছে আরও পাঁচজনের। এর মধ্যে বিদায় নিয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।  

হালান্ড-কেইনের মতো এরই মাঝে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে এমবাপ্পের ফ্রান্সও। সেই হিসেবে একটি ম্যাচ বেশি পাবেন মেসি। তার দল যে এখনও শেষ ষোলোর ম্যাচ খেলেনি, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত