রাজাপুরে মিথ্যে অপবাদ থেকে বাঁচতে যুবদল নেতার সংবাদ সম্মেলন

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-04T18:25:29+06:00
2026-07-04T18:25:29+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাজাপুরে মিথ্যে অপবাদ থেকে বাঁচতে যুবদল নেতার সংবাদ সম্মেলন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম 
রাজাপুরে মিথ্যে অপবাদ থেকে বাঁচতে যুবদল নেতার সংবাদ সম্মেলন
ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবে মিথ্যে অপবাদ থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খান মোহাম্মদ আবদুল কুদ্দুস।শনিবার ৪ জুলাই বেলা ১১ টায় করা এই সংবাদ সম্মেলনে কুদ্দুস বলেন, গত ২৮ জুন রবিবার দুপুরে স্থানীয় মোঃ শফিকুল ইসলাম হেলাল এর ছেলে জাবেদ হোসেন নয়নের সাথে মোঃ মাসুম বিল্লাহ সোনামিয়ার মারামারি হয়। মারামারির পর থেকেই একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিক এবং সামাজিক ভাবে হেও করতে এই মারামারির দায় তার উপরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ সোনামিয়া হেলালের মেয়েকে উত্যক্ত করার কারনে হেলালের ছেলের সাথে এই মারামারি হয়।

তিনি আরও বলেন, ঘটনার দুইদিন আগে ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে হেলালের ঘরে সোনামিয়া প্রবেশ করে। তখন হেলালের ছেলে জাবেদ একাই ঘরে ছিল। জাবেদ ধাওয়া দিলে সোনামিয়া দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সোনামিয়াকে কানুনিয়া কমিউনিটি ক্লিনিকের সামনে পেয়ে ঘরে প্রবেশের কারন জিজ্ঞেস করতে তাদের উভয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে এই ঘটনা ঘটে।

এছাড়াও সোনা মিয়ার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা চাদা দাবির একটি ভিত্তিহীন অপবাদ রটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এসব থেকে বাঁচতে সকলের কাছে আকুতি জানান।

এসময় রাজাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, যুগ্ম আহবায়ক আনোয়ার পাশা নিপু, আবু সায়েম আকন, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজওয়ান মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত সহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিল।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]