বিচ্ছেদ ঘোষণার পরই কানের লাল গালিচায় হাজির মৌনি রায়

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-05-20T17:47:36+06:00
2026-05-20T17:47:36+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বিচ্ছেদ ঘোষণার পরই কানের লাল গালিচায় হাজির মৌনি রায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৪৭ পিএম 
বিচ্ছেদ ঘোষণার পরই কানের লাল গালিচায় হাজির মৌনি রায়
পেশাগত জীবনের বড় সাফল্য আর ব্যক্তিগত জীবনের কঠিনতম অধ্যায়-দুইয়ের এক অদ্ভুত দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই ফরাসি উপদ্বীপে (ফ্রেঞ্চ রিভিয়েরা) পাড়ি জমিয়েছেন তিনি। সেখানে কান চলচ্চিত্র উৎসবের কর্মব্যস্ত ও তুমুল শোরগোলের কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করলেন এ অভিনেত্রী। 

সম্প্রতি মৌনি তার ইনস্টাগ্রামে হোটেল রুমের বারান্দা থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে তাকে একটি মনোমুগ্ধকর একরঙা (মনোক্রোম্যাটিক) পোশাক, হাঁটু পর্যন্ত লম্বা বুট এবং ট্রেঞ্চ কোটে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কান ও হৈচৈ! শুভ সকাল।’ 

তবে এটি কান চলচ্চিত্র উৎসবে মৌনির প্রথম সফর নয়। এর আগে ২০২৩ সালে এই মর্যাদাপূর্ণ উৎসবের লাল গালিচায় অভিষেক করেছিলেন তিনি। তবে এবারের সফরটি তার জন্য একেবারেই ভিন্ন, কারণ এই মুহূর্তে ভারতের বিনোদন অঙ্গনে তার ও সুরজের বিচ্ছেদ নিয়ে তুমুল আলোচনা চলছে। গত ১৪ মে মৌনি রায় এবং তার স্বামী সুরজ নাম্বিয়ার নিজ নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি যৌথ বিবৃতির মাধ্যমে তাদের আলাদা হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেন।


যৌথ বিবৃতিতে তারা লেখেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার কিছু অংশের অনাকাঙ্ক্ষিত ও অতি কৌতূহলী আচরণ আমাদের মর্মাহত করেছে। আমরা জানাতে চাই যে, আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে বিষয়টি ব্যক্তিগত ও সৌহার্দ্যপূর্ণভাবে সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় সময় নিচ্ছি।’

গণমাধ্যমের একাংশের ওপর ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে কিছু কাল্পনিক গল্প এবং সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা আমাদের সম্পর্কের বাস্তবতার সঙ্গে একেবারেই মেলে না। জীবন ও ব্যক্তিগত অগ্রাধিকারের পরিবর্তনের কথা মাথায় রেখে আমরা অত্যন্ত চিন্তাভাবনা করে সম্মান ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।’ বিচ্ছেদ হলেও নিজেদের মধ্যকার সুন্দর সম্পর্কটি টিকিয়ে রাখতে চান এই জুটি। 


বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘আগামী দিনগুলোতে আমরা আমাদের বন্ধুত্বকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান জানানো এবং পাশে থাকার জন্য আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’ 

সবশেষে ক্যাপশনে গণমাধ্যমগুলোর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে তারা লেখেন, ‘দয়া করে আমাদের এই কঠিন সময়ে আমাদের গোপনীয়তা ও মর্যাদা বজায় রাখতে সাহায্য করুন। আমাকে বা সুরজকে নিয়ে কোনো মিথ্যা খবর ছড়াবেন না। সবার প্রতি ভালোবাসা।’ সূত্র: এনডিটিভি

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]