চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নরসিংদীতে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-18T20:43:30+06:00
2026-05-18T20:43:30+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নরসিংদীতে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের সংবাদ সম্মেলন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:৪৩ পিএম 
চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে নরসিংদীতে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের সংবাদ সম্মেলন
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কেয়ারটেকারসহ সংশ্লিষ্ট জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর এবং সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি উত্থাপন করেন তারা। এর আগে তারা নরসিংদীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে এই শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্পটি চালু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ইতোমধ্যে সফলভাবে ৭টি পর্যায় সম্পন্ন করে প্রকল্পটি বর্তমানে ৮ম পর্যায়ে পদার্পণ করেছে। বর্তমানে এই প্রকল্পে নরসিংদীতে ১১০০+ কেন্দ্রে সমপরিমাণ শিক্ষকসহ সারা দেশে ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন।

কেন্দ্রীয় ঘোষিত সারাদেশের ন্যায় নরসিংদীতেও একযোগে মানববন্ধন কর্মসূচিতে মুফতী শামসুল ইসলাম রায়পুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মসজিদ কল্যাণ সমিতির সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, মুফতি মোজাম্মেল হক আমিরী, সাংগঠনিক সম্পাদক, জেলা কমিটি পলাশ উপজেলা সাধারণ সম্পাদক, মাওলানা মুজাহিদুল ইসলাম,  নরসিংদী সদর উপজেলা সভাপতি, মাওলানা আব্দুল হামিদ মোল্লা, শিবপুর উপজেলা সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া বেলাবো উপজেলা সভাপতি, মাওলানা আশরাফ আলী, রায়পুরা উপজেলা সভাপতি, মাওলানা আব্দুস সাত্তার, প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ বছর ধরে অত্যন্ত স্বল্প ভাতা এবং চরম অনিশ্চয়তার মধ্যে তারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা শুধু পাঠদানই করেন না, বরং সরকারি তহবিলে জাকাত প্রদানে উৎসাহিতকরণ, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা কোনো পারিশ্রমিক ছাড়াই মাঠপর্যায়ে পৌঁছে দিচ্ছেন। অথচ অবমূল্যায়নের কারণে বর্তমানে তাদের নিজেদের জীবনই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]