মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘরে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-01T22:41:00+06:00
2026-05-01T22:41:00+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘরে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:৪১ পিএম 
মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘরে ১৫ লাখ টাকার গাঁজা উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের আরামবাগ এলাকার ‘মাওলানা মঞ্জিল’ নামক একটি বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আরামবাগ এলাকার ওই বাড়িতে মাদকের কেনাবেচা চলছে বলে পুলিশের কাছে গোপন সংবাদ ছিল। এর প্রেক্ষিতে মঠবাড়িয়া থানার একটি বিশেষ টিম মাওলানা মো. নাসিরের মালিকানাধীন ‘মাওলানা মঞ্জিল’ নামক বাড়িতে অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে ওই বাড়ির ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের তালাবদ্ধ কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,“গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমরা প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করেছি। মাদক ব্যবসায়ীদের আটকে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, মঠবাড়িয়াকে মাদকমুক্ত করতে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]