আলী হায়দার মিকু, কালিয়া (নড়াইল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-06T20:28:26+06:00
2026-04-06T20:28:26+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
কালিয়া প্রেসক্লাবের নবাগত কমিটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলী হায়দার মিকু, কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম 
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে কালিয়া প্রেসক্লাব আয়োজিত হলরুমে এ সভায় নবাগত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে মতামত বিনিময় করেন।

সভায় সভাপতিত্ব করেন- প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকু এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কামাল। অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আলী ইমরান শেখ নবাগত কমিটির সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে সভাপতি ও সাধারণ সম্পাদকগনকে কমিটির সদস্যগন ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি কালিয়া প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সামাজিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।

সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় পর্ব সম্পন্ন হয়।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]