আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-04T10:37:09+06:00
2026-04-04T10:37:09+06:00
সোমবার, ১০ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ এএম 
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান।  শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট-পিএমডি)।

পিএমডির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি রাত ৯টা ১৩ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। কম্পনের প্রভাব ইসলামাবাদ, চিত্রাল, পেশাওয়ার, সোয়াত ও শাংলাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়।

এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, তাদের মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল অনুযায়ী হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার গভীরতা ছিল ১৭৭ কিলোমিটার।

ডননিউজ টিভির খবরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডি, আজাদ জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সূত্র: ডন

জ/দি





Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]