ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

2026-03-17T00:21:01+06:00
2026-03-17T00:21:01+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
অন্যান্য
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
⏲ ১২:২১ এএম | ১৭ মার্চ, ২০২৬ | মঙ্গলবার
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের(ডিজেসি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'র সাগর- রুনী মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারে ডিজেসি'র সদস্য ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। তিনি বলেন, সকল প্রতিকুলতা মোকাবেলা করেই সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা প্রমান করতে হবে।  

ডিজেসির সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্যে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন বলেন, সাংবাদিকরা এখন কঠিন সময় পার করছেন। অনেকেই ভুয়া মামলার আসামী হয়ে ফেরারি জীবন পার করছেন। মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আরিফ সোহেল বহুধা বিভক্ত সাংবাদিক সমাজ এক কাতারে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সকল ভেদাভেদ ভুলে কলম সৈনিকদের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

ডিজেসির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, ডিইউজের কল্যাণ সম্পাদক শাজাহান স্বপন, সাব-এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক জহর ইকবাল, সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানা ও আতিকুল ইসলাম রাজিব চৌধুরী, সজিব,সুজন খান,অন্তু,সেলিম  সহ সহযোগী বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত