বাহরাইন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক

জাতীয়

2026-03-16T12:23:58+06:00
2026-03-16T12:23:58+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বাহরাইন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু
নিউজ ডেস্ক
⏲ ১২:২৩ পিএম | ১৬ মার্চ, ২০২৬ | সোমবার
বাহরাইন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট, নিবন্ধন শুরু
মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে বাহরাইনে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে দূতাবাস। বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

রবিবার (১৫ মার্চ) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মামে গিয়ে সেখান থেকে ঢাকা যাবে। এই ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেইসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে হবে।

দূতাবাস জানিয়েছে, ফ্লাইটে আসন পাওয়া সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন সংরক্ষণ করা হবে।


প্রতি আসনের ভাড়া ধরা হয়েছে আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার। বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির খরচও এই ভাড়ার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ২০ মার্চ অথবা এর কাছাকাছি কোনো দিন যাত্রার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হতে পারে। আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত