ক্রিকেটারদের আগে ঢাকায় আসলেন পাকিস্তানের কোচরা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-03-07T14:30:19+06:00
2026-03-07T14:30:19+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ক্রিকেটারদের আগে ঢাকায় আসলেন পাকিস্তানের কোচরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৩০ পিএম 
ক্রিকেটারদের আগে ঢাকায় আসলেন পাকিস্তানের কোচরা
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এই সিরিজকে সামনে রেখে আগামী ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের। তবে ক্রিকেটারদের আগেই ঢাকায় পা রেখেছেন দলটির কোচিং স্টাফের সদস্যরা। 

শনিবার (৭ মার্চ) দুপুরে পাকিস্তানের ৫ সদস্যের কোচিং স্টাফের দল এসে পৌঁছেছে বাংলাদেশে। এই দলে আছেন প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ অন্যরা। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা টিম হোটেলে গিয়েছেন। 

সিরিজকে সামনে রেখে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। একইসঙ্গে পাকিস্তানও নিজ দেশে অনুশীলন ক্যাম্প করছে। আগামী ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১৩ এবং ১৫ মার্চ বাকী দুই ওয়ানডে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সব ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

একনজরে দুই দলের স্কোয়াড

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

পাকিস্তান: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা এবং শ্যামল হুসাইন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]