অনলাইন ডেস্ক

অন্যান্য

2026-02-27T17:15:48+06:00
2026-02-27T17:15:48+06:00
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Advertisement
অন্যান্য
হাওরে বাঁধের কাজের বাস্তবায়ন চাই: এ্যানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম 
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা আগে হাওরে বাঁধের কাজের বাস্তবায়ন চাই। যারা কাজ করবে তারা টাকা পাবে। যারা সঠিকভাবে কাজ করবে তাদের টাকার নিশ্চয়তা দিচ্ছি। তবে আগে আমাদের কাজ শেষ করতেই হবে।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। 

এসময় সুনামগঞ্জের ৫টি আসনের চারজন সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কৃষকসহ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, হাওরের মানুষ সচেতন। আমরা চাই বাঁধের কাজ যেন দুর্নীতিমুক্ত হয়।

প্রশাসন ও আমাদের দলের লোকজন এ কাজে সহযোগিতা করবেন। বাঁধের কাজে দুর্নীতির কারণে যেন আমাদের কোনোভাবেই বদনাম না হয় সেদিকে আমরা সজাগ ও সচেতন থাকব। আমাদের দলের লোকজন দুর্নীতির বিরুদ্ধে পাহারাদার হয়ে কাজ করবেন।’
তিনি আরো বলেন, ‘খাল, নদী খনন ও বাঁধ নির্মাণ আমাদের দায়িত্ব।

আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে হাওরের সাধারণ মানুষের উন্নয়নে কাজ করব। নদী ও খাল খননের ধারাবাহিকতা রক্ষা করে যেখানে জরুরি খনন দরকার সেখানে প্রকল্প গ্রহণ করে খননকাজ করা হবে। হাওরের প্রাণ ও প্রকৃতি রক্ষা করে বিশেষজ্ঞদের মাধ্যমে নতুনভাবে হাওরের কাজ নিয়ে চিন্তা ভাবনা করা হবে। পরিবেশ রক্ষা করে নতুন সরকার নতুন উদ্যেমে কাজ বাস্তবায়ন করবে।’

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর এম আহমদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, নাদির আহমদ, আবুল মনসুর শওকত, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি নেতা নাসির মিয়া প্রমুখ।





Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]