স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-02-19T15:59:53+06:00
2026-02-19T15:59:53+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলাধুলা
কিংস-আবাহনীর আগে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত মোহামেডান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম 
বাংলাদেশ ফুটবল লিগের শীর্ষ ক্লাব মোহামেডান, আবাহনী ও বসুন্ধরা কিংস ফিফার নিষেধাজ্ঞায় ছিল। চুক্তি অনুযায়ী বিদেশি ফুটবলারদের অর্থ পরিশোধ না করায় ফিফা থেকে নিষিদ্ধ হয়েছিল শীর্ষস্থানীয় ক্লাবগুলো। মোহামেডান ক্লাব তাদের সাবেক ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের আংশিক টাকা পরিশোধ করায় ফিফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। 

২০২২-২৩ মৌসুমে খেলে যাওয়া ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতে ফিফা থেকে নিষেধাজ্ঞা পেয়েছিল মোহামেডান। এতে মোহামেডান মধ্যবর্তী দলবদলে খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী তিনটি ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান খেলোয়াড় নিবন্ধন করতে পারত না। মোহামেডানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেন, ‘আমরা পাঁচ কিস্তিতে ১০ হাজার ডলার করে দেব। ইতোমধ্যে এক মাসের কিস্তি দেওয়ায় ফিফা থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার চিঠি এসেছে গতকাল (বুধবার)।’


মোহামেডানের নিষেধাজ্ঞা উঠে গেলেও এই মৌসুমে আর খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না। মোহামেডান কিস্তি অনুযায়ী অর্থ পরিশোধের অঙ্গীকার করেছে। আর্থিক সংকটে রয়েছে ক্লাবটি। প্রতি মাসে দশ হাজার ডলার করে আগামী চার মাস প্রদান করতে পারবে কি না সেটাই দেখার বিষয়। 

মোহামেডান নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেও আরও দুই শীর্ষ ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংস এখনও ফিফার শাস্তির খড়গে রয়েছে। মোহামেডানের নিষেধাজ্ঞা ফাইল মাত্র একটি হলেও আবাহনীর তিনটি এবং বসুন্ধরা কিংসের নামে নয়টি ফাইল রয়েছে। শাস্তি উঠে যাওয়ায় ফিফার পোর্টালে মোহামেডানের নাম নেই।

জ/ই





Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]