কঠিন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-02-19T15:57:15+06:00
2026-02-19T15:57:15+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
কঠিন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
⏲ ৩:৫৭ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার
কঠিন চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া
জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু পরপর দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নদের। এমন হতাশাজনক ফলের পর দলটিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এর মধ্যেই নতুন করে প্রশ্ন উঠেছে-২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কি দেখা যাবে স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডদের?

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস গেমসে টি–টোয়েন্টি ফরম্যাটে ছয়টি দল অংশ নেবে বলে জানা গেছে। স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি জায়গা পাবে, বাকি পাঁচটি দল নির্ধারিত হবে মহাদেশভিত্তিক বাছাই বা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। তবে চূড়ান্ত যোগ্যতা নির্ধারণের পদ্ধতি এখনো ঘোষণা করেনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) বা আইসিসি।


ধরা যাক, টি–টোয়েন্টি র‌্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক বিশ্বকাপের পারফরম্যান্সই যদি নির্বাচনের মানদণ্ড হয়, তাহলে অস্ট্রেলিয়ার জন্য পথটা কঠিন হতে পারে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারালেও পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় তারা। গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ায় র‌্যাঙ্কিংয়ে তাদের অবনমন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে সুপার এইটে উঠে নিজেদের অবস্থান শক্ত করেছে নিউজিল্যান্ড। তারা যদি সেমিফাইনালে পৌঁছাতে পারে, তাহলে অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনাও বাড়বে। সে ক্ষেত্রে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেললে অজিদের খেলতে হতে পারে বাছাইপর্ব। অর্থাৎ মূল আসরে জায়গা পেতে স্টিভ স্মিথ–ট্র্যাভিস হেডদের লড়তে হতে পারে তুলনামূলক কম শক্তিশালী দলগুলোর বিপক্ষে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত