নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-02-19T09:44:42+06:00
2026-02-19T09:44:42+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
রমজানে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৪ এএম 
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ থেকে পরিবর্তিত নতুন সময়সূচিতে চলবে দেশের সকল ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন। নতুন সূচি অনুযায়ী, ব্যাংকগুলোতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন এবং পরবর্তী সময়টুকু দাপ্তরিক কাজ গোছানোর জন্য রাখা হয়েছে। সাধারণ সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে এবং লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত।

ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারের লেনদেন সূচিও পুনঃনির্ধারণ করা হয়েছে। রমজানে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। স্বাভাবিক সময়ে এই লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত চলে।


বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও জানানো হয়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় ব্যাংকের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, যাতে গ্রাহক সেবা ব্যাহত না হয়।

কেন্দ্রীয় ব্যাংকের অফিস সময়ও রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি ও দাপ্তরিক কাজ এই নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে। 

পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার পুনরায় আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে বলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]