বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

বিশ্ববাজারে টানা মূল্যবৃদ্ধির পর কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ২ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের হামলা অব্যাহত থাকায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি।

2026-10-26T10:33:42+06:00
2026-10-26T10:33:42+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
অর্থনীতি ডেস্ক
⏲ ১০:৩৩ এএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে টানা মূল্যবৃদ্ধির পর কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রায় ২ শতাংশ কমেছে। তবে সৌদি আরবে হুথিদের হামলা অব্যাহত থাকায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কাটেনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩২ মিনিটে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১৪ সেন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে ১০১ ডলার ১৩ সেন্টে নেমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৮২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৬০ সেন্টে দাঁড়ায়।

এর আগে গত সপ্তাহের শেষ দিকে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ দামের কাছাকাছি পৌঁছেছিল জ্বালানি তেল। শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলার পর সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লে তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। পুরো সপ্তাহে ব্রেন্টের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়।

সপ্তাহান্তেও হামলার ঘটনা অব্যাহত ছিল। শনিবার সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার দাবি করে হুথিরা। পরদিন রোববার সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির প্রধান বিমানবন্দরে রোববার আংশিক কার্যক্রমও শুরু হয়। তবে ওই স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে আঞ্চলিক জ্বালানি সরবরাহব্যবস্থা আরও স্থিতিশীল করার লক্ষ্যে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুতের পরিকল্পনা করেছে সৌদি আরব। সোমবার দুই দেশের জ্বালানিমন্ত্রীরা এ তথ্য জানান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, লুইজিয়ানার একটি তেল শোধনাগারে সরবরাহ বিঘ্নের প্রভাব সামাল দিতে দেশটির কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ৪ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

জ/শা


  বিষয়:   বিশ্ববাজার  জ্বালানি তেল  মূল্য 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত