ডলারের দর বাড়ায় ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-10-29T15:55:35+06:00
2026-10-29T15:55:35+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
ডলারের দর বাড়ায় ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি ডেস্ক
⏲ ৩:৫৫ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক।

এদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলারের মোট চাহিদা ছিল ৮০ কোটি ডলার। তবে চাহিদার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করেছে ১২ কোটি ২০ লাখ ডলার। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকাররা জানান, বুধবার সকালে বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স হাউসগুলোর কাছ থেকে প্রতি ডলার ১২৪ টাকা ৩০ পয়সা থেকে ১২৪ টাকা ৫০ পয়সা দরে কেনার প্রস্তাব পায়। কয়েকটি ব্যাংক ১২৪ টাকা ৩০ পয়সা দরেও ডলার কিনেছে। তবে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার বিক্রির পর রেমিট্যান্স হাউসগুলো তুলনামূলক কম দামে ডলার বিক্রির প্রস্তাব দেয়।

ব্যাংকারদের মতে, বুধবার ৩০ কোটি ডলারের বেশি বৈদেশিক পেমেন্ট থাকায় ডলারের বাজারে চাপ বেড়েছে। পাশাপাশি মাসের শেষ দিকে প্রবাসী আয় তুলনামূলক কম আসায় ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে চাপ তৈরি হয়েছে।

এর আগে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রির নোটিশ দিলেও শেষ পর্যন্ত রিজার্ভ থেকে কোনো ডলার বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এ পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে মোট ১৫ কোটি ৩৫ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত