স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-02-19T12:23:24+06:00
2026-02-19T12:23:24+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলাধুলা
ইন্টারকে উড়িয়ে শেষ ষোলোতে নরওয়ের ক্লাব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছিল চারটি ম্যাচ। তবে সবার নজর কাড়ে নরওয়ের ক্লাব বোডো/গ্লিম্ট ও ইতালির জায়ান্ট ইন্টার মিলানের লড়াই। ইউরোপের তিনবারের চ্যাম্পিয়ন ইন্টারকে হারিয়ে বড় চমক দেখিয়েছে বোডো/গ্লিম্ট।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বোডো/গ্লিম্ট। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইন্টার। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা এস্পোসিতোর গোলে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি।


দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বোডো/গ্লিম্ট। ৬১তম মিনিটে পেটার হাউগ এবং ৬৪তম মিনিটে ক্যাসপার হগ গোল করে ব্যবধান বাড়ান। প্রথম লেগে এই জয়ে শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেল নরওয়ের দলটি।

দ্বিতীয় লেগে সমতায় ফিরতে ইন্টারকে অন্তত দুই গোল করতে হবে, আর সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে জিততে হবে তিন গোলের ব্যবধানে।

জ/উ





Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]