স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-02-07T15:46:16+06:00
2026-02-07T15:46:16+06:00
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
১৬ রানে ৫ উইকেট হারানোর পর ফাহিমের ব্যাটে জিতলো পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম 
নেদারল্যান্ডসের দেওয়া ১৪৮ রানের টার্গেটে ভালো শুরু পায় পাকিস্তান। এরপর ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। তবে এক ক্যাচ মিসেই জয়ের স্বপ্ন শেষ হয়েছে ডাচদের। জীবন পেয়ে ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে পাকিস্তানকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন ফাহিম আশরাফ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক সালমান আলী আগা। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে ডাচরা। 

দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড করেন ৩০ রান। পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা ২৪ রানে ৩টি এবং নওয়াজ, আবরার ও সাইম আইয়ুব ২টি করে উইকেট শিকার করেন।


১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় পাকিস্তান। সায়েম আয়ুব ১৩ বলে ২৪ ও সালমান ৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর বাবর আজম ও শাহিবজাদা ফারহান মিলে ৪৫ রানের জুটি গড়েন। তবে এরপরই ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনে। মাত্র ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। 

শাহিবজাদা ৪৭, বাবর ১৫, মোহাম্মদ নেওয়াজ ৬, শাদাব খান ৮ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান উসমান খান। শেষ দিকে পাকিস্তানের জন্য ত্রাতা হয়ে আসেন ফাহিম আশরাফ। ১১ বলে ২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন তিনি। 

জ/ই





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]