সম্মান বজায় রেখে যেন ব্যক্তিগত বিষয় উপস্থাপন করা হয়

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-07T12:14:09+06:00
2026-02-07T12:14:09+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সম্মান বজায় রেখে যেন ব্যক্তিগত বিষয় উপস্থাপন করা হয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪ পিএম 
সম্মান বজায় রেখে যেন ব্যক্তিগত বিষয় উপস্থাপন করা হয়
শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে চলছে নানা গুঞ্জন। কখনও ব্যক্তিগত জীবনের টানাপড়েন, কখনও বা তার দ্বিতীয়বার মা হওয়ার খবর- সর্বত্রই বুবলীকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এসব বিষয় নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে খবর প্রকাশের ক্ষেত্রে যেন একজন শিল্পীর ন্যূনতম সম্মান বজায় রাখা হয়।

ব্যক্তিগত বিষয়ে বুবলীর অবস্থান সম্প্রতি রাজধানীর একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে ব্যক্তিগত জীবন ও সাম্প্রতিক নানা চর্চা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য একটি নির্দিষ্ট সময় ও পরিবেশ প্রয়োজন। যেহেতু এটি একটি ব্যবসায়িক অনুষ্ঠান, তাই এখানে স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না। তবে আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, সাংবাদিক ভাইবোনরা অনেক বিষয় নিয়ে নিউজ করবেন, দর্শকদের জানার আগ্রহ থাকবেই- এটা নতুন কিছু নয়। তবে আমার প্রত্যাশা, সবাই যেন যথাযথ সম্মান বজায় রেখে একজন শিল্পীকে উপস্থাপন করেন।’


গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং সন্তান জন্ম দেওয়ার জন্য দ্রুতই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। সম্প্রতি একটি রিয়েলিটি শোর অনুষ্ঠানে বুবলীর শারীরিক পরিবর্তন এবং পোশাকের ধরন দেখে এই সন্দেহ আরও ঘনীভূত হয়। বিশেষ করে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং থেকে তার বিরতি নেওয়া এবং প্রযোজকের পক্ষ থেকে ‘দেড় বছরের ছুটির’ ইঙ্গিত গুঞ্জনের পালে নতুন হাওয়া দিয়েছে।

গুঞ্জন বনাম নীরবতা শাকিব খানের সঙ্গে তার বর্তমান সম্পর্ক নিয়েও ধোঁয়াশা কাটছে না। গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন বুবলী। এরপর থেকেই মূলত তার পুনরায় মা হওয়ার খবরটি ডালপালা মেলে। যদিও এই গুঞ্জনকে সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেননি তিনি। বরং বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে ‘শান্তিপূর্ণ পরিবেশ’ ও ‘সুষ্ঠু পরিস্থিতির’ ওপর জোর দিয়েছেন এই নায়িকা।

জ/ই





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]