অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-05T14:53:19+06:00
2026-02-05T14:53:19+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া
বিনোদন ডেস্ক
⏲ ২:৫৩ পিএম | ৫ ফেব্রুয়ারি, ২০২৬ | বৃহস্পতিবার
অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া
ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন অভিনেত্রী নওবা তাহিয়া হোসাইন, সব মিলিয়ে ছিল সম্ভাবনাময়ী ভবিষ্যতের হাতছানি। এরই মধ্যে শোবিজকে বিদায় জানিয়েছেন তিনি।

বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শোবিজ থেকে সরে যাওয়ার ঘোষণা এবং তার কারণ জানান। মাঝরাতে নিজের ওই পোস্টে নওবা লেখেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’  

এরপর লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’


নওবার কথায়, ‘এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না- নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’

সবশেষে এ অভিনেত্রী লেখেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন- তার জন্য আমি কৃতজ্ঞ।’

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নওবা বলেন, ‘অভিনয় ছাড়ার কারণগুলো আমার পোস্টে লিখেছি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’ 

ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন নওবা। বড়বেলার শুরুটাও উপস্থাপনা দিয়ে। পরে নাটক ও ওটিটিতে নাম লেখান। পান পরিচিতিও। তার কাজের মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ‘কন্ট্রোল প্লাস জেড’, ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ উল্লেখযোগ্য।

জ/ই


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত