জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে শাওনের পোস্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-02-01T12:06:16+06:00
2026-02-01T12:06:16+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে শাওনের পোস্ট
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম 
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে শাওনের পোস্ট
অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বরাবরই স্যোশাল মিডিয়ায় নানা বিষয়ে সরব থাকতে দেখা যায় তাকে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিষয়েও তিনি বেশ প্রতিবাদী। 

সে ধারাবাহিকতায় এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলের একটি পোস্ট নিজের ফেসবুক হ্যান্ডলে শেয়ার করেছেন এ অভিনেত্রী। ওই পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে।

যদিও পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 


এ বিষয়ে শাওন তার পোস্টে বলেন, ‘কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দেওয়ার এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানালেন যে তার আইডি হ্যাক হয়েছিল, অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন!

আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।’ 

জ/ই





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]